টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।

মাহাদী আমীন বলেন, এসব সমাবেশে অংশ নিয়ে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান ইনশাল্লাহ।

সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতা। সামনের সফরগুলোতে আরও অনেক ত্যাগী নেতা সম্পৃক্ত হবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘদিনের ঐতিহ্য হলো বড় কোনো কর্মসূচি বা নির্বাচনী প্রচারণা শুরুর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করা। তারেক রহমানের এই সফর মূলত সেই আধ্যাত্মিক এবং রাজনৈতিক ঐতিহ্যেরই অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

1

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্প

4

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

5

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

6

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

7

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

8

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

9

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

10

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

11

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

12

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

13

উন্মত্ত কুকুরের তাণ্ডবে কুলাউড়া পৌর শহরে আতঙ্ক, আহত ৪৯

14

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

15

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

16

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

19

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

20