টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে মুক্ত



জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে পৌঁছালে তার প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।
মিজান সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্র ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতের হুমকির অভিযোগে পুলিশ মিজানকে আটক করে।
উল্লেখ্য, সোমবার রাতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান। এসময় ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

3

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

4

ছাতকে পুলিশের অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

5

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

6

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

7

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

8

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

11

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

12

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

13

সিলেটে বৃষ্টির আভাস

14

ছাত‌কে যে‌ৗতুক লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন

15

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

16

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

17

সিলেট সহ ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

18

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

19

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

20