টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

টানা ১১ সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো ১০৭টি ত্রাণবাহী ট্রাক ২২ মে দক্ষিণ-পূর্ব কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকেছে।

শুক্রবার গাজার প্রবেশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরাইলি সংস্থা ‘কোগাট’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।তবে এই ত্রাণ গাজার অসহায় অনাহারক্লিষ্ট ফিলিস্তিনিদের কাছে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত করেনি জাতিসংঘ।

কোগাটের বক্তব্য, ‘আমরা গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে সহায়তা করে যাব। তবে চেষ্টা করব যেন এই ত্রাণ হামাসের হাতে না পড়ে’।

ইসরাইল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ‘ভিত্তিহীন’ এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তা আঁতোয়ান রেনার্ড বিবিসিকে বলেন, প্রতিদিন ১০০টি ট্রাক শুধু গাজার বাসিন্দাদের খাবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য প্রয়োজন।

তবে বিবিসির সংবাদদাতা জেরেমি বোয়েনের মতে, ‘২০ লাখের বেশি গাজাবাসীর জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় একফোঁটা পানির সমান’।

গাজায় যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ৫০০টি ট্রাক গাজায় প্রবেশ করত। যার মধ্যে থাকত খাবার, ওষুধ, শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী। তবে ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি আগ্রাসন শুরু হলে এই সংখ্যা অনেক কমে যায়। 

এখন জাতিসংঘের বিভিন্ন সংস্থার মতে, গাজার মানবিক সংকট মোকাবিলায় প্রতিদিন অন্তত ৬০০টি ট্রাক প্রয়োজন।

অথচ চলতি বছরে মার্চের শুরু থেকে সব ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এতে রীতিমত দুর্ভিক্ষের মুখোমুখি হয় গাজাবাসী। মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করে বলছে, গাজার ২১ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মুখে রয়েছে।

জাতিসংঘ-সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বলেছে, সামনের মাসে পাঁচ লাখ মানুষ ‘চরম খাদ্য নিরাপত্তাহীনতায়’ পড়বে। অপুষ্টির মাত্রা এমন হবে যে, এতে শুশু মৃত্যু ও ক্ষুধামৃত্যুর হার বেড়ে যাবে। সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

1

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

2

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

5

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

6

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

7

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

8

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

9

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

10

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

11

মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

12

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

13

বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: বিএনপি মহাসচিব

14

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

15

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

16

কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?

17

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

20