টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

রাজ্জাক মিয়া, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে জিতু মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ই মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিতু মিয়া সরকারি খাস জমি দখল করে টিলা কেটে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সাংবাদিকদের বলেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়। সরকারি জমি দখল ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

1

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

2

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

3

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

4

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

5

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ কর

6

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

7

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

8

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

9

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

10

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

11

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

12

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

13

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

14

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

15

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

16

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

17

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

18

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গু

19

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

20