টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের



প্রথম ইনিংসের শেষেই যেন ফলটা লেখা হয়ে গিয়েছিল। সৌম্য সরকার ও সাইফ হাসানের ১৭৬ রানের রেকর্ডভাঙা উদ্বোধনী জুটিই বলে দিয়েছিল, জয়টা বাংলাদেশই পাবে। মিরপুরের উইকেট তখন ধীরে ধীরে বদলে যাচ্ছিল— বল আসছিল থেমে থেমে, ব্যাটে-বলে মিল হচ্ছিল না। তাই উইন্ডিজের জন্য সেটি এক দুঃস্বপ্নই হওয়ার কথা ছিল। তাই হলোও। ২৯৬ রানের জবাবে ১১৭ রানেই অলআউট অতিথিরা। ১৭৯ রানের বিশাল জয় এনে সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ।
সাইফ-সৌম্যের দারুণ জুটি এনে দেয় দলকে শক্ত ভিত। ৭২ বলে ৮০ রান করেন সাইফ, আর সৌম্য করেন ৯১ রান। তাদের বিদায়ের পর বাংলাদেশের রানের গতি কমে যায়, তবে নুরুল হাসান সোহানের ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংসে দল পৌঁছে যায় ২৯৬ রানে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে উইন্ডিজ। নাসুম আহমেদ স্পিন জাদুতে সাজান ধসের মঞ্চ। তার প্রথম দুই ওভারেই ২টি উইকেট পড়ে। এরপর ব্রেন্ডন কিংকেও ফেরান তিনি। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।
তানভীর ইসলাম ও রিশাদ হোসেনও যোগ দেন ধ্বংসযজ্ঞে। রিশাদের নিখুঁত লেগ স্পিনে ধরা পড়েন রাদারফোর্ড ও চেস। মিরাজ শেষ করেন কাজ, তুলে নেন শেষ দুটি উইকেট।
অবশেষে ১১৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
রিশাদ ৩, নাসুম ৩, মিরাজ ২ উইকেট নেন।
বাংলাদেশ জেতে ১৭৯ রানে— সিরিজ জিতে নেয় ২–১ ব্যবধানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

1

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

2

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

3

তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট

4

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

5

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

6

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

7

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

8

সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতি: রেলওয়ের দুই কর্মকর্তা বরখা

9

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

10

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

11

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

12

কমল জ্বালানি তেলের দাম

13

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

14

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

15

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

16

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

17

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

18

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

19

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

20