টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তাপমাত্রা।

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ. খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

2

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

3

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

4

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

5

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

6

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

7

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

8

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

9

খালিদ মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথপুর, মানববন্ধ

10

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

11

কমল জ্বালানি তেলের দাম

12

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

13

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

14

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

15

ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

16

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন

17

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু আজ

18

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

19

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

20