টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

এবার হজের খুতবায় যা বলা হলো

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের মূল দিন ৯ জিলহজে আরাফার ময়দান থেকে হজের খুতবা প্রদান করা হয়েছে। মসজিদুল হারামের খতিব ও সৌদি আরবের প্রভাবশালী আলেম শায়খ ড. সালেহ বিন হুমাইদ এবার খুতবা প্রদান করেন।

বৃহস্পতিবার লাখো হাজি সমবেত হয়েছেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়খ ড. সালেহ বিন হুমাইদ। তিনি বলেন, আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদের জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত।তিনি আরও বলেন, নবীজি বলেন, ইসলাম হলো আল্লাহ এক এ বিষয়ে সাক্ষ্য দিতে হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দিবে, সক্ষম হলে হজ করবে। আল্লাহর জন্যই সব ইবাদত করতে হবে। আল্লাহ চান পৃথিবীর মানুষ যেনো তাকওয়াবান হয়ে যান। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবে না।

তিনি আরও বলেন, সমাজের বন্ধন দৃঢ় করতে তোমরা পরস্পর ভ্রাতৃত্ববন্ধন রক্ষা করবে। আত্মীয়তা রক্ষা করবে। তোমরা আল্লাহর ইবাদত করবে।

তিনি আরও বলেন, আজ একটি বিশেষ দিনে লাখো মুসলিম একত্রিত হয়েছি, এটি এমন একটি দিন যেদিন আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন।

তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন। তাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে তাদের ও আপনার শত্রুদের ওপর সাহায্য করুন।

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ এ খুতবা যাতে সবার কাছে পৌঁছায়, সে লক্ষ্যে বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতুসহ প্রায় ৩৫টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার।

এদিন সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। সেখানে দোয়া, ইস্তিগফার এবং ইবাদতে মশগুল থাকবেন। তারা একত্রে আদায় করবেন জোহর ও আসরের নামাজ। এরপর রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে, যেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে একত্রে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।

পরদিন ফজরের নামাজ শেষে তারা রওনা হবেন মিনার জামারাতে, যেখানে ইসলামের চিহ্নিত শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

1

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

2

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

3

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

4

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

5

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

6

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

7

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

8

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

9

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

10

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

11

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

12

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

13

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

14

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীর জয়ী

15

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

16

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

17

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

18

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

19

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগে

20