টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) বন্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন— ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে’, ‘ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না’, ‘স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের কথা ছিল ২০ তারিখে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হবে। কিন্তু একটি মহল একদিকে শাকসুর পক্ষে কথা বলে, আবার তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধের দাবিতে বিক্ষোভ করে। এটি দ্বিচারিতা ছাড়া কিছু নয়। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যথেষ্ট দুর্বলতা দেখিয়েছেন। এজন্যই শাকসু আজ এই অবস্থায় এসেছে। বারবার বাধার মুখে পড়ছে। আপনারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ান। নিজেদেরকে ঘৃণার পাত্রে পরিণত করবেন না। অন্যথায় শিক্ষার্থীরা এর কঠোর পদক্ষেপ নেবে। এজন্য আপনাদের বলছি, আমাদের অভিভাবক হয়ে যথাসময়ে শাকসু আয়োজন করুন। কোনো মববাজ বা বিশৃঙ্খলাকারীদের কাছে মাথা নত না করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: ম

1

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

2

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

5

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

6

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলা

7

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

8

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

9

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

10

জগন্নাথপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১০

11

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

12

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

13

নতুন সরকারে সিলেটের দুই এমপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি

14

তাহিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ রাতভর সরবরাহ

15

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

16

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

17

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, দুই

18

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

19

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

20