টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

নগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চালকদের তোপের মুখে পুলিশ। অভিযান চলাকালে ব্যাটারিচালিত রিক্সাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সা চালকদের সংঘর্ষ বাঁধে। এতে পন্ড হয়ে যায় পুলিশের অভিযান।

বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই দফায় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত রিক্সাচালকরা। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিক্সা ভাঙচুরও করে তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পার্শ্ববর্তী পিডিবি পয়েন্টে অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত রিক্সা জব্দ করা হয়। এর খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিক্সাচালক পিডিবি পয়েন্টে জড়ো হন। প্রথমেই তারা পুলিশের অভিযানের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান প- হয়ে যায়।

এদিকে রাস্তা অবরোধের সময় এক সিএনজিচালিত অটোরিক্সা চালককে মারধর করা হয়। তখন আরো কয়েকজন অটোরিক্সা চালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। তখন সিএনজিচালিত অটোরিক্সা চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহামদ সাইফুল ইসলাম বলেন, দুপুরে ওসমানী মেডিকেল সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত রিক্সার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান চালায়। তখন তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। অবরোধের একপর্যায়ে অটোরিক্সা চালকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। অতিরিক্ত পুলিশ গিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

1

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

2

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

3

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন

4

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

5

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

6

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

7

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

8

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

9

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

10

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

11

সিলেটে ‘তারুণ্যের উৎসব’: জলাধার উদ্ধার ও পরিচ্ছন্নতার অভিযান

12

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হওয়ায় অভিনন্

13

ওসমানী মেডিকেল থেকে স্বাস্থ্য সরঞ্জাম চুরি, হাতেনাতে ধরা প্র

14

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

15

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

16

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

17

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

20