টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী



মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ 
বড়লেখায় শ্বশুড় বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী সোয়েল আহমদ সুমনকে ২ দিনের রিমান্ডে নিয়েছেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু আফসার ভুইয়া। ২২ জুন রোববার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা গেছে, দুই বছর পূর্বে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবাসফেরত সোয়েল আহমদ (৩৪) ১০ বছর আগের প্রথম বিয়ে গোপন করে উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের আব্দুল লতিফের মেয়ে নাদিয়াতুল ফেরদৌসকে (২২) বিয়ে করে। মে মাসের প্রথম দিকে সোয়েল আহমদ সুমনের আগের বিয়ের বিষয়টি নাদিয়াতুল ফেরদৌস জানতে পারেন। এব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় সোয়েল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। স্বামীর নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে ২৬ মে সন্ধ্যায় তিনি বাবার বাড়ি চলে যান। পরদিন সোয়েল আহমদ সুমন শ্বশুড় বাড়ি গিয়ে মধ্যরাতে অজ্ঞাত সহযোগিদের নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। পরে এলাকাবাসির সহযোগিতায় পুলিশ সুমনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই আবু আফসার ভুইয়া জানান, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনায় সম্পৃক্ত অন্যান্য আসামিদের সনাক্তের জন্য আসামির সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন। রোববার দুপুরে শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে থানায় নিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

1

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

2

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

3

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

4

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

5

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

6

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

7

নির্বাচনি কাজ শেষে ফেরার পথে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

8

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

9

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

10

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

11

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

12

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

13

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

14

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

15

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

16

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন

17

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

18

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20