টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক



কুলাউড়া (মৌলভীবাজার) 
 প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া থেকে যুবলীগ নেতা মো: লিকছন চৌধুরীকে (৪৮) প্রতারণা ও বৈষম্য বিরোধী মামলার আসামি হিসেবে আটক করেছে পুলিশ। নিজ বাড়ি নাছিরাবাদ থেকে শুক্রবার (১৯ জুলাই, ২০২৪) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।লিকছন চৌধুরী নাছিরাবাদ এলাকার মৃত জহির চৌধুরীর ছেলে।
জানা গেছে, মো: লিকছন চৌধুরী ব্রাহ্মণ বাজার যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি দলীয় পদের প্রভাব খাটিয়ে জনসাধারণের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় দায়ের করা মামলার আসামী।
কুলাউড়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর জানান গোপন সংবাদের ভিত্তিতে , এসআই হাবিবুর রহমান ও এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে লিকছন চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় মামলা থাকার কারণে আজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

1

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

2

জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

3

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

4

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

5

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

6

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

7

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

8

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

9

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

10

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

11

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

12

ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

13

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

14

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

15

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

16

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

17

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

18

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

19

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

20