টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

 নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট ও আশপাশের এলাকায় এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়নের আশাহীদ আলী আশার কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর আশার পক্ষ নিয়ে আনমনু গ্রামের কাজল ও বাদলসহ কয়েকজন খসরু মিয়ার ওপর হামলা চালায়।

পরে তারা তিমিরপুর গ্রামের দুই শিক্ষার্থীকে নবীগঞ্জ শহরের আনমনু পয়েন্ট থেকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে তিমিরপুর গ্রামের লোকজন বাজারে জড়ো হয়। এসময় আনমনু গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্রসহ আবারও হামলা চালায়। ফলে দুই পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে আনমনুর লোকজন শহরের জুনু মিয়ার দোকানসহ অন্তত ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা কয়েকটি অটোরিকশা ও মিশুকে আগুন দেয় এবং গাড়ির ব্যাটারি লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে সংঘর্ষ হয়েছে, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

1

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

2

সংবাদকর্মী মিলন তালুকদারের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ

3

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদে

4

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

5

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

6

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত

7

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

10

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

11

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

12

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

13

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

14

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

15

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

16

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

17

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

18

উন্মত্ত কুকুরের তাণ্ডবে কুলাউড়া পৌর শহরে আতঙ্ক, আহত ৪৯

19

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর

20