টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম



স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
ইংল্যান্ডভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকেট ৩৬৫’–এর প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় সিলেট স্টেডিয়ামের নাম উঠে এসেছে।
সিলেট এয়ারপোর্ট রোডে অবস্থিত এই নয়নাভিরাম স্টেডিয়ামটি চারপাশে সবুজ পাহাড় আর চা বাগানে ঘেরা, যা যে কাউকে মুগ্ধ করে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন বহুবার।
‘ক্রিকেট ৩৬৫’-এর তালিকায় আরও রয়েছে—
নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম (দক্ষিণ আফ্রিকা), অ্যাডিলেড ওভাল (অস্ট্রেলিয়া), ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম (ভারত), গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম (পাকিস্তান), ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজ) এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়াম (ইংল্যান্ড)।
২০০৭ সালে বিভাগীয় স্টেডিয়াম হিসেবে নির্মিত এই মাঠটি ২০১৩ সালে পুনর্নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক মানে রূপ নেয়।
২০১৪ সালের ১৭ মার্চ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে সিলেট স্টেডিয়াম। এরপর থেকে বিভিন্ন টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিবেদনে স্টেডিয়ামটির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে লেখা হয়েছে
বাংলাদেশের উত্তর–পূর্বাঞ্চলে পাহাড় ও চা–বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজে মনে হয়, যেন কোনো স্বর্গীয় প্রান্তরে ক্রিকেট খেলা চলছে। বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় কুয়াশা ও আলো–ছায়ার মনোমুগ্ধকর মেলবন্ধন এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

1

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

2

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

3

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক

4

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

5

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

6

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

7

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

8

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

9

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

10

নতুন কেনা মোটরসাইকেলেই শেষ যাত্রা, কুলাউড়ায় দুই যুবক নিহত

11

নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানাল ইসি

12

যুবদল নেতাকে গুলি করে হত্যা

13

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

14

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

15

সুনামগঞ্জে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন

16

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

17

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

18

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

19

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

20