
শাহান আহমেদ চৌধুরী ::
পবিত্র মাহে রমজান উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (বাংলাদেশ পর্ব) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) নগরীর হোটেল ব্রিটানিয়ায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশের প্রধান সমন্বয়ক আলী নূর রশীদ। ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাব্বির আহমেদ, সমন্বয়ক তালিমুল ইসলাম, সমন্বয়ক আবুল খয়ের, সাংবাদিক শাহান আহমেদ চৌধুরী, বাশীর আহমেদ, সইল মিয়া ও রুনু মিয়া। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। পাশাপাশি তারা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।