
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
জগন্নাথপুর উপজেলাে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর সাতা গ্রাম এ এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গ্রামের বাসিন্দা আরজু মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। আগুনের তীব্রতায় আরজু মিয়া, আজিজ মিয়া ও কদরিছ মিয়ার তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতায় ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন